রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন যে, ইরানের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের আগ্রাসনের পরিণতি হবে গুরুতর এবং দীর্ঘমেয়াদী।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা এমন এক যুগে ফিরে যাচ্ছি যখন আন্তর্জাতিক আইনের কোনো অস্তিত্ব ছিল না এবং শক্তি প্রয়োগ করা মানেই ছিল অধিকার প্রয়োগ করা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক স্লোগান “আমেরিকা ফার্স্ট” এই কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা কেবল তাদের নিজেদের জনগণের মঙ্গলের কথাই ভাবে।