মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক টুইটে লিখেছেন যে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে পরিকল্পিত সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন
ট্রাম্প জানিয়েছেন যে গত দু’দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যে শত্রুতা নিরসনে অত্যন্ত “ফলপ্রসূ এবং গঠনমূলক” আলোচনা হয়েছে। এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন
এই হামলা স্থগিত রাখার বিষয়টি মূলত সপ্তাহব্যাপী চলমান কূটনৈতিক আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে
এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান যদি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী উন্মুক্ত না করে, তবে তাদের জ্বালানি অবকাঠামো গুড়িয়ে দেওয়া হবে
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি কোনো আলোচনার খবর অস্বীকার করেছে। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমানো এবং সামরিক প্রস্তুতির জন্য সময় নিতেই ট্রাম্প এই কৌশল অবলম্বন করছেন।
ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০-১১ শতাংশ কমে গেছে