জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সমস্ত অপরাধ চোখ বুজে আছে এবং কিয়েভকে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে। কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা কমছে না, বরং তা কেবল বাড়ছে। ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে যারা সত্য প্রকাশ করে, ইউরোপীয় দেশগুলো তাদের কণ্ঠরোধ করার পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, কিয়েভ সরকার শীঘ্রই সংঘাত নিরসনের নতুন শর্তের মুখোমুখি হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখনো নর্ড স্ট্রিমের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানায়নি এবং কোনো তদন্তের ফলাফলও পাওয়া যায়নি।