তেল আবিব- ইসরায়েল পুলিশের মুখপাত্র (মিরিত বেন-মুয়োর) বলেন, “আমরা ১০টি ঘটনাস্থল সম্পর্কে অবগত আছি, যেগুলো প্রধানত তেল আবিবে অবস্থিত, তবে শুধু সেখানেই নয়, রামাত গান এবং গিভাতাইমেও রয়েছে। সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে এবং দুর্ভাগ্যবশত একজন নিহত ও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। এটা বলা গুরুত্বপূর্ণ যে এই ঘটনাস্থলগুলো অত্যন্ত বিপজ্জনক।”
ঘটনাস্থলে থেকে সরাসরি একব্যক্তি বলেন, প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছেন এবং তিনি খুব গুরুতরভাবে আহত। আমরা তাকে চিকিৎসা সেবা দিয়েছিলাম, কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।”