নওগাঁ, ২৯ মার্চ ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলার একটি ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, সকালে মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক।
কোদাল দিয়ে কাজ করার সময় তারা মাটির মধ্যে লুকিয়ে রাখা গুলি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।
ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত গুলির বিষয়ে তদন্ত চলছে এবং দায়ীদের খুঁজে বের করতে কাজ চলছে।