ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরান ও কারাজ শহরের সংযোগকারী B1 সেতুতে হামলার একটি ভিডিও ট্রুথ সোশ্যালে দিয়ে হুঁশিয়ারি করেছেন যে, এটি কেবল মাত্র শুরু।
২ এপ্রিল ২০২৬ তারিখে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু এই সেতুটি আংশিকভাবে ধ্বংস হয়। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, “ইরানের সবচেয়ে বড় সেতুটি ধসে পড়েছে, কখনো আর ব্যবহার করা যাবে না। আরও অনেক কিছু আসা বাকি আছে!” তিনি ইরানকে সতর্ক করে বলেন যে, এখনই সময় একটি চুক্তিতে আসার, নতুবা দেশটির অবশিষ্ট কিছুই থাকবে না।
এর আগে গত বুধবার হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প ইরানকে “পাথর যুগে” ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানজুড়ে আরও ভয়াবহ হামলা চালানো হবে।