ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক টুইটে বলেন, এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘটানোর জন্য আমার প্রিয় ভাই, পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তান সেনাবাহিনীর মাননীয় কমান্ডার ফিল্ড মার্শাল আসিম মুনিরের অক্লান্ত প্রচেষ্টার জন্য আমি তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর টুইটে করা ভ্রাতৃত্বপূর্ণ অনুরোধের জবাবে, এবং যুক্তরাষ্ট্রের ১৫-দফা প্রস্তাব নিয়ে আলোচনার অনুরোধ ও আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০-দফা প্রস্তাবের সম্পূর্ণ অংশ গ্রহণ করার মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরিপ্রেক্ষিতে, আমি এতদ্বারা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ঘোষণা করছি:
১. ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলা বন্ধ হলে, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের আত্মরক্ষামূলক হামলা বন্ধ করবে।
২. ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে এবং বিদ্যমান প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রেখে হরমুজ প্রণালীতে দুই সপ্তাহের জন্য নিরাপদ নৌচলাচল সম্ভব হবে।