ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে আমার আলোচনার হয়েছে। তার ভিত্তিতে আজ রাতে ইরানে পাঠানো ধ্বংসাত্মক হামলা বন্ধ করা হয়েছে, এই শর্তে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদে পুনরায় খোলার বিষয়ে সম্মত হবে, আমি ইরানে বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হচ্ছি। এটি একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হবে!
এই সিদ্ধান্তের কারণ হলো, আমরা ইতোমধ্যে আমাদের সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছি এবং তা অতিক্রমও করেছি, এবং আমরা ইরানের সাথে দীর্ঘমেয়াদী শান্তি ও মধ্যপ্রাচ্যে শান্তির বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিরও অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা ইরানের কাছ থেকে একটি ১০-দফা প্রস্তাব পেয়েছি, যা আমাদের বিশ্বাস আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের প্রায় সমস্ত অমীমাংসিত বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু এই দুই সপ্তাহের সময়কাল এই চুক্তিটিকে চূড়ান্ত ও সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সময় দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে, এটা অত্যন্ত গর্বের বিষয় যে এই দীর্ঘদিনের সমস্যাটি সমাধানের দ্বারপ্রান্তে।