চুক্তি না মানলে ভয়াবহ হামলার হুমকি; হরমুজ প্রণালি নিরাপদ রাখার কথাও বললেন মার্কিন প্রেসিডেন্ট
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ, যুদ্ধবিমান ও সেনা সদস্যরা ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, চুক্তি মানতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভয়াবহ হামলা চালানো হবে।
বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্স এবং নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন,
“যতক্ষণ না স্বাক্ষরিত প্রকৃত চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী ইরানের ভেতরে ও তার আশপাশে অবস্থান করবে।”
তিনি আরও বলেন,
“যদি কোনো কারণে তা না হয়, তাহলে গোলাগুলি শুরু হবে, আর তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ ও শক্তিশালী।”
ট্রাম্প আবারও দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে—এ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন,
“আমাদের মহান সামরিক বাহিনী এখন প্রস্তুতি ও বিশ্রাম নিচ্ছে এবং প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করছে।”