মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের ওপর চলমান সামরিক হামলা ও একতরফা নিষেধাজ্ঞা বন্ধের জোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর কঠোর অবস্থানের প্রেক্ষাপটে মালয়েশিয়া এই অবস্থান গ্রহণ করেছে।
মালয়েশিয়া ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার বিরোধিতা করে জানিয়েছে যে, যেকোনো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি।
মালয়েশিয়া স্পষ্টভাবে জানিয়েছে যে, কোনো বিশেষ দেশের ওপর চাপিয়ে দেওয়া একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সংকট সমাধানে সহায়ক নয়। বরং এটি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়।