ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের যৌথ সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল জ্বালানি ও তেল সম্পদের ওপর আধিপত্য বিস্তার করা।
ইউক্রেন নিয়ে আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বিষয়টি এই মুহূর্তে অগ্রাধিকার নয়, তবে মস্কো ইস্তাম্বুলে আলোচনা ফিরিয়ে আনার ধারণাকে স্বাগত জানায়।