সংসদের স্পিকার ড. কালিবাফ জনগণের উদ্দেশে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী এমন একটি প্রণালী যা বিশ্বের সকল মানুষ ও দেশের ব্যবহার করা উচিত। আমরা এটা বুঝি। আমরা আমেরিকার মতো নই যে যা খুশি তাই গিলে ফেলব বা নিয়ে নেব।
কিন্তু হরমুজ প্রণালীতে আমাদের স্বার্থ আছে এবং এতে হস্তক্ষেপ করতে চায়, একথা আমেরিকানদের বলতে আমরা দেব না। আমরা আমাদের নিজস্ব প্রোটোকলের মাধ্যমে বিশ্বের দেশগুলোর অধিকার ও প্রাপ্যতার বিষয়ে যত্নশীল।
আমি পরিষ্কারভাবে বলছি যে, তারা বেশ কয়েকদিন ধরে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে, যার অর্থ হলো ইরান ছাড়া বিশ্বের সবাইকে এর মধ্য দিয়ে যেতে হবে! কী এক অজ্ঞ ও নির্বোধ সিদ্ধান্ত! ইরান ছাড়া আর সবার পক্ষে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা কি সম্ভব? এটা তাদের আরেকটি ভুল। যদি অবরোধ তুলে না নেওয়া হয়, তাহলে হরমুজ প্রণালীতে যান চলাচল অবশ্যই সীমিত হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
গতকাল আমি জনাব আসিম মুনিরকেও বলেছি যে, শত্রুপক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘন করে নৌ অবরোধের মতো কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।