সংবাদ সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে, যার ফলে বেশ কয়েকজন শহীদ ও আহত হয়েছেন।
আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে “আল-আমাল” মহল্লার একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় তিনজন শহীদ হয়েছেন।