নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য আমেরিকান প্রতিনিধিদল পাকিস্তানের পথে রয়েছেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই তাদের অবতরণ করার কথা রয়েছে।
এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার।
ইরান প্রথমদিকে এই আলোচনায় অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেও, পরবর্তীতে একটি সূত্র জানিয়েছে যে তারা অংশগ্রহণের বিষয়টি “ইতিবাচকভাবে পর্যালোচনা” করছে।
আলোচনা সফল হলে আগামী ২৩ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ইসলামাবাদ সফর করে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।