এনসিপির নাহিদ ইসলাম তার এক সংবাদসম্মেলনে বলেন, সরকারের ভেতরে স্বচ্ছতার অভাব ব্যাপকভাবে। এই তেল সংকট নিয়ে সরকার প্রথম থেকেই পুরোপুরি একটি নাটক করলো। সরকার বারবার বলেছে, সংসদে বলেছে যে তেলের মজুদ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে।
কিন্তু তেলের সংকট দেখিয়ে বার কাউন্সিলের ইলেকশন বন্ধ করে দেওয়া হলো। পাম্পগুলোতে গেলে আমরা দেখলাম দীর্ঘ লাইন। ফলে একটি কৃত্রিম সংকট তৈরি করে মানুষের একটা ভোগান্তি তৈরি করা হলো। তারপরে দামটা বৃদ্ধি করা হলো।
কারণ মানুষের কাছে এখন অপশন দুইটা- তেলের পাম্পে দাঁড়িয়ে থাকবে ঘণ্টার পর ঘণ্টা তেল পাবে না, অথবা তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী। দাম বৃদ্ধির জন্য একটি মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করে তারপরে দাম বাড়িয়ে দেয়া হলো।
পরিশেষে তিনি আরও বলেন, পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেট এটা করেছে এবং সরকারের আশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না।