সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, একটি রাজনৈতিক সমাধান অর্জনের লক্ষ্যে সৌদি আরব পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা ও কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে। এমন একটি সমাধান যা এই অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বৃদ্ধি রোধ করতে পারে।
এদিকে আজ তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা ইরান-মার্কিন চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
হাকান ফিদান ও মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সাথে এক ফোন কলে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার অগ্রগতি নিয়ে কথা হয়েছে।