আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে, এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা প্রসঙ্গে মেজর জেনারেল মোহসেন রেজাই জোর দিয়ে বলেছেন যে, তেহরান ওয়াশিংটনকে কোনো মূল্য পরিশোধ ছাড়া এই সংকট থেকে বেরিয়ে যেতে দেবে না।
রেজাই বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি উত্থাপন করে একটি “লোক দেখানো চাল” দিতে চায় এবং তারপর এই অঞ্চল থেকে সরে যেতে চায়, কিন্তু ইরান এমনটা হতে দেবে না।
তিনি আরও বলেন,”এটি একটি যুদ্ধক্ষেত্র এবং আমেরিকানদের মোকাবিলায় আমাদের চূড়ান্ত ফলাফলে পৌঁছাতে হবে এবং এই যুদ্ধ থেকে আমাদের অর্জন তুলে নিতে হবে।”
রেজাই জোর দিয়ে বলেন যে, যুদ্ধে ইরানের ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এবং ইরান “অবশ্যই তার অধিকার ও ক্ষতিপূরণ আদায় করবে।”