মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানো ফেনীর নির্দোষ ইমাম মোজাফফর আহমেদ জুবায়েরকে সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়া এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিশেষ সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখা।
ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেলেও, মিথ্যা অভিযোগের কারণে চাকরি হারিয়ে এবং বিপুল ঋণের বোঝায় ইমাম জুবায়ের আজ নিঃস্ব। নিরীহ এই আলেমের পুনর্বাসন এবং প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এনসিপির কেন্দ্রীয় নির্দেশনায় ফেনীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগীর সার্বিক আইনি ও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ৯ই মে, ২০২৬ (শনিবার) সরেজমিনে গিয়ে তাঁর খোঁজখবর নেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং ধর্ম ও সম্প্রীতি সম্পাদক তারেক রেজা।