বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ১১ মে ২০২৬ তারিখে চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান Admiral M Nazmul Hassan। অনুষ্ঠানে International Hydrographic Organization (IHO)-এর পরিচালক, সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনৈতিকবৃন্দ এবং সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও NIOHC চেয়ারম্যান Rear Admiral Mohammad Musa.
সম্মেলনে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোগ্রাফিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ সহায়তা, নিরাপদ নৌপথ উন্নয়ন এবং সুনীল অর্থনীতি কার্যক্রমে হাইড্রোগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা হয়। উদ্বোধনী বক্তব্যে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, নিরাপদ নৌ চলাচল এবং সুনীল অর্থনীতির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।