সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত দুই বাংলাদেশীর কবর জিয়ারত করবো এবং তাদের শোকাহত পরিবারের পাশে কিছুটা সময় কাটাবো বলে এক ফেসবুক পোস্টে লিখেন নাসিরউদ্দিন এবং একইসাথে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সাথেও সাক্ষাৎ করবে।
সীমান্ত এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের জীবনসংগ্রাম, দুঃখ-কষ্ট ও বাস্তবতা কাছ থেকে শোনার চেষ্টা করবে। টং দোকানে বসে স্থানীয় মানুষের সাথেও আড্ডা হবে।
একটি সীমান্তঘেঁষা জনপদের মানুষের জীবন, তাদের প্রতিদিনের সংগ্রাম, বেদনা ও বাস্তবতাকে খুব কাছ থেকে অনুভব করার এই সফর—মানবিকতা, সংবেদনশীলতা এবং বাস্তব অভিজ্ঞতার এক গভীর উপলব্ধি হয়ে থাকবে।
আপনারা ও আমন্ত্রিত যাদের মন চায়, চাইলে চলে আসতে পারেন কসবা।