ব্লুমবার্গ প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে, ট্রাম্প আবারও ইরানের সক্ষমতা সম্পর্কে তার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের আয়ের উৎস বন্ধ করে দেওয়া হয়েছে এবং মার্কিন হামলা দেশটির নেতৃত্ব ও সামরিক সক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে।
তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে এবং কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের কোনো তাড়াহুড়ো নেই।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা আলোচনার কাঠামোর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের ওপর বারবার জোর দিলেও, তিনি দাবি করেছেন যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে দেবে।