অলটাস প্রপার্টি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ইয়াং জানিয়েছেন, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় ট্রাম্পের ব্র্যান্ডটি “অত্যন্ত নেতিবাচক বা বিষাক্ত” (Toxic) হয়ে পড়েছে, যার ফলে প্রকল্প থেকে সরে আসতে হয়েছে এবং বিভিন্ন কারণে প্রকল্পটি অস্ট্রেলীয়দের কাছে জনপ্রিয়তা হারিয়েছে এবং এটি আর বাস্তবায়ন করা হবে না।
এটি ছিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের সার্ফার্স প্যারাডাইসে ৯১ তলা বিশিষ্ট একটি বিলাসবহুল হোটেল ও অ্যাপার্টমেন্ট টাওয়ার। এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু ভবন হওয়ার কথা ছিল
অন্যদিকে, ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে যে, অলটাস প্রপার্টি গ্রুপ চুক্তির প্রাথমিক আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে, যার ফলে প্রকল্পটি স্থগিত করা হয়েছে।
অলটাস প্রপার্টি গ্রুপ জানিয়েছে যে, তারা ট্রাম্প ব্র্যান্ড ছাড়া অন্য কোনো বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে এই প্রকল্পটির কাজ চালিয়ে যাবে