CNBC এর বরাত দিয়ে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে, ট্রাম্প অসংখ্যবার ইরানের ওপর তাঁর তথাকথিত সামরিক হামলা বাতিল করেছেন। এবার সৌদি আরব, কাতার ও আমিরাতের অনুরোধে এবং ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে ট্রাম্প ওই পরিকল্পিত হামলা স্থগিত করেন। আরব নেতারা যুক্তি দিয়েছিলেন যে ইরানের সঙ্গে একটি কূটনৈতিক আলোচনা চলছে এবং সেই আলোচনা যেন ভেস্তে না যায়, সেজন্যই এই পদক্ষেপ।
যদিও আরব আমিরাত তার ওপর ইরানি হামলার পর ইরান ইস্যুতে কাতার ও সৌদি আরবকে নিয়ে যৌথ সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দোহা ও রিয়াদ সরাসরি যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানায়।
সৌদি আরব ও কাতার আশঙ্কা করছিল যে সরাসরি সামরিক হামলা হলে ইরান প্রতিশোধমূলকভাবে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালাবে, যা পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে।