ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো ‘নতুন আমেরিকান বা ইসরায়েলের আগ্রাসনের’ বিরুদ্ধে সতর্ক করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, পরিস্থিতির যেকোনো সম্ভাব্য হামলার কঠোর জবাব দেওয়া হবে।
শাহাব নিউজের বরাত দিয়ে শুক্রবারের ইরনার প্রতিবেদন অনুসারে, আল-মাশাত উল্লেখ করেছেন যে দখলদার ইসরায়েল-আমেরিকান শত্রুরা আর “বৃহত্তর ইসরায়েল” প্রকল্প গোপন করছে না।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য হলো এই অঞ্চলে ইসরায়েল শাসনের পরিকল্পনার “সবচেয়ে বড় বাধা” দূর করা।
তিনি বলেন “ফিলিস্তিন ও লেবানন—এই দুই দেশের বিরুদ্ধে আগ্রাসন” অব্যাহত রাখার বিষয়েও সতর্ক করেছেন এবং আরব ও ইসলামী সরকারগুলোকে শুধু নিন্দা বিবৃতি না দিয়ে ইসরায়েলের অপরাধ বন্ধে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।