রান-এর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ যুদ্ধ শুরুর প্রথম দিনে রাজধানীর একটি স্পোর্টস হলে চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি চালানো ওই হামলায় দুই বছরের এক শিশুকন্যাসহ অন্তত ২৪ জন নিহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাঘাই দাবি করেন, হামলায় একটি নতুন ধরনের অস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল ‘এয়ারবার্স্ট মিসাইল’—যা আকাশেই বিস্ফোরিত হয়।
তার ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরণের পর উচ্চগতির ‘টাংস্টেন পেলেট’ বা ধাতব ছররা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।
ইসমাইল বাঘাই অভিযোগ করেন, “এটি কোনো ভুল হামলা ছিল না। বরং ইরানি বেসামরিক নাগরিকদের ওপর নতুন অস্ত্র ব্যবস্থার ধ্বংসাত্মক ক্ষমতা পরীক্ষা করার জন্য এটি ছিল পরিকল্পিত পদক্ষেপ।”
তিনি আরও বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এটি একটি “স্পষ্ট ও জঘন্য যুদ্ধাপরাধ”।
এদিকে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা