রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নিরাপত্তা সম্মেলনে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি এবং ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। উভয় দেশের প্রতিনিধি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক সংলাপের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বৈঠকে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেন যে, ইরাক তার ভূখণ্ডকে প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের জন্য ব্যবহার করতে দেবে না।
বৈঠকে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এবং উভয় দেশের উচ্চপদস্থ রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেখানে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।