গতকাল সফলভাবে এ আই নিয়ন্ত্রিত একঝাঁক নতুন প্রযুক্তির ট্যাকটিক্যাল ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবস্থার পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ (KCNA) জানিয়েছে।
এই কৌশলগত ক্রুজ মিসাইলটিতে এআই প্রযুক্তিনির্ভর টার্মিনাল কন্ট্রোল ফাংশনের পাশাপাশি একটি উচ্চ-নির্ভুল স্ব-নির্দেশিত নেভিগেশন সিস্টেম এবং একটি টপোগ্রাফিক ম্যাপিং নেভিগেশন সিস্টেম রয়েছে।
এটি এমন একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র যা ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম।
কিম জং উনের মতে, নতুন এই লঞ্চিং ভেহিকেলের কারণে ক্ষেপণাস্ত্রের পুরো ফায়ারিং কন্ট্রোল সিস্টেমটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং আল্ট্রা-প্রিসিশন প্রযুক্তিসম্পন্ন হয়ে উঠেছে, যা আধুনিক যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকরী।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর চারপাশের ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলো এখন সরাসরি পিয়ংইয়ংয়ের এই অত্যাধুনিক অস্ত্রের আওতাভুক্ত।