দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, লেবাননে কোনো কার্যকর যুদ্ধবিরতি নেই এবং হিজবুল্লাহ বাহিনীকে নির্মূল না করা পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
যদিও আন্তর্জাতিক মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের চাপে সাময়িক যুদ্ধবিরতি বা চুক্তির ঘোষণা এসেছে, তবে মাঠপর্যায়ে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা ও স্থল অভিযান বৃদ্ধি পাওয়ায় যুদ্ধবিরতি চুক্তিগুলো কেবল কাগজেই রয়ে গেছে।
যুদ্ধমন্ত্রী কাটজ স্পষ্ট জানিয়েছেন যে, উত্তর ইসরায়েলে শান্তি না আসা পর্যন্ত বৈরুতে কোনো শান্তি থাকবে না।দক্ষিণ লেবাননের লিতানি নদীর একটি অঞ্চলকে সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রিত জোনে পরিণত করার ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েল।