ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দ্রুত দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করা অপরিহার্য বলে জোর দিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যত দ্রুত সম্ভব একটি চুক্তি হওয়া অপরিহার্য। আমাদের এখনই এই সুযোগটি কাজে লাগাতে হবে এবং দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনা বৃদ্ধিকে কোনোভাবেই সমর্থন করা যায় না।
তিনি বলেন, আঞ্চলিক শান্তি রক্ষার্থে লেবাননে একটি শক্তিশালী ও স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট শর্তহীনভাবে এবং আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালী উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।