রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও উন্নত করার মাধ্যমে ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে তিনি এই মন্তব্য করেন।
পুতিন স্পষ্টভাবে স্বীকার করেছেন যে, রাশিয়ার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু ইউক্রেনীয় ড্রোন তা ভেদ করে ভেতরে আঘাত হানতে সক্ষম হচ্ছে, তাই আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে।
পুতিনের এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন তার নিজের শহর সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরাম শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে একটি ইউক্রেনীয় ড্রোন তেল টার্মিনাল এবং একটি নৌ ঘাঁটিতে আঘাত হানে।