আয়ারল্যান্ড সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের দুই কট্টরপন্থী মন্ত্রীর ওপর দেশে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত দুই মন্ত্রী হলেন,
ইতামার বেন-গাভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও বেজালেল স্মতরিচ ইসরায়েলের অর্থমন্ত্রী।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখাইল মার্টিন জানান, এই দুই মন্ত্রীর কর্মকাণ্ড ও বক্তব্য ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের সম্পূর্ণ নির্মূল করার আকাঙ্ক্ষা প্রকাশ করে। বিশেষ করে গাজাগামী ত্রাণবাহী জাহাজের কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর আক্রমণের পর বেন-গাভিরের উপহাসমূলক মন্তব্য এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।
প্রধানমন্ত্রী মার্টিন মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত একটি সম্মেলন থেকে জানান যে, এই মন্ত্রীদের আচরণ ইইউ স্তরেও নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য এবং আয়ারল্যান্ড বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সামনে তুলে ধরবে।