মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন যে, মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে, তবে এটি হতে এক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগতে পারে।
তিনি জানান, এই চুক্তি আমেরিকানদের জন্য একটি বিরাট সাফল্য নিয়ে আসবে, এমনকি ইসরায়েল এতে সম্মত হোক বা না হোক।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার মূল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা।