ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী আব্দুল কাদের তার এক ফেসবুক পোস্টে বলেন, ইসলামি বাংক কখনোও এস আলমের আবার কখনো জামায়াত ইসলামীর। ইসলামী ব্যাংক কী গরীবের বউ? যখন যার খুশি ভোগ করবে!
তিনি সংবিধান মন্ত্রী সালাউদ্দীনকে ইঙ্গিত করে বলেন,
একদিকে এস আলম টাকা নিজে মেরে দিছে আর অন্যদিকে জামাত নিজেদের দলীয় চাঁদা তোলার উৎস হিসেবে এই ব্যাংককে ইউজ করে আসতেছে। আবার পল্লী উন্নয়ন প্রকল্পের আড়ালে নাকি মানুষকে এই ব্যাংক থেকে ২২ হাজার কোটি টাকার ঋণ দিয়েছিল। ভোট পাওয়ার নিয়তে। তবে জামাত এই টাকা যেহেতু দেশের মানুষকে দিছে, সেটা এস আলমের তুলনায় মন্দের ভালো।
তিনিও আরও বলেন, ব্যাংকের প্রতিটা কর্মকর্তার থেকে জামাত ধর্মের দোহাই দিয়ে কিংবা জোর করে বাধ্যতামূলকভাবে যে চাঁদা আদায় করতেছে, সেটাও মন্দের ভালো। তারা তো সর্বোপরি ইসলামের খেদমতের জন্যই করতেছে। এসব বিবেচনায় রাখা উচিত।