আইএইএ (IAEA) বোর্ডে দমনমূলক প্রস্তাব পাস হলে ইরান কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। তারা অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করবে। একই সাথে আইএইএ-র পরিদর্শন সম্পূর্ণ বন্ধ করবে। তেহরান অতীতেও পশ্চিমা প্রস্তাবের জবাবে পারমাণবিক কর্মসূচি জোরদার করেছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) বোর্ড অব গভর্নরসের উদ্দেশে পাঠানো চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) কর্মকাণ্ডকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো আইএইএ-কে (IAEA) রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার কোনো আইনি বা প্রযুক্তিগত ভিত্তি নেই।
আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা সহ ইরান স্থাপনাগুলোতে উন্নত সেন্ট্রিফিউজ চালু করা এবং
নজরদারি ক্যামেরাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করবে বলে ধারণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী।