দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে, তার মেয়াদে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ১২ জুন ২০২৬ তারিখে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করে বলেন ‘যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকব, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য কূটনৈতিক চুক্তি বা সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার খবরের প্রেক্ষাপটে তিনি এই কড়া বার্তা দিলেন। নেতানিয়াহুর এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন অধিকৃত অঞ্চলে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যে, তার ক্ষমতায় থাকার সম্ভাবনা খুবই কম।