ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিপ্রধান কায়া কালাস এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো প্যারিসে ইরানের যুদ্ধ শেষ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।
আজ ১২ জুন শুক্রবার এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুই নেতা ইরান সংশ্লিষ্ট যুদ্ধ বন্ধের কূটনৈতিক উদ্যোগসহ মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।
ফ্রান্স সম্প্রতি ইইউ-এর কূটনৈতিক কাঠামো সংস্কারের একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে কায়া কালাসের ক্ষমতা ও ভূমিকা আরও বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক সংকট মোকাবিলায় ইউরোপের গতিশীলতা আনাই এর প্রধান লক্ষ্য।