বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, যে দিল্লির দাসত্বের শৃঙ্খলকে ভেঙে ২০২৪ সালে জুলাই যোদ্ধারা এদেশের নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে আজ দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সেই সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়েছে।
তিনি আরও বলেন, আজ সীমান্তে হত্যা হচ্ছে। আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব সীমান্ত হত্যাকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা করছেন। তিনি বলছেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা সীমান্ত হত্যা নয়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠিত দেখতে চাই।
এছাড়াও তিনি বিজিপি নেতাকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের নিন্দা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত কর্তৃক বাংলাদেশ ভারত এক হয়ে যাওয়া কেন্দ্রিক বক্তব্যকে মুরগির সাথে শেয়ালের বন্ধুত্ব করার বাহানা বলে উল্লেখ করেন।