হিজবুল্লাহর রকেট হামলায় দক্ষিণ লেবাননে দুজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। হিব্রু ও ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লেবানন যুদ্ধ
হিজবুল্লাহর হামলায় একটি বাড়ির ছবি প্রকাশ করেছে দখলদার। ইসরায়েলি গণমাধ্যমগুলো দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় আক্রান্ত একটি ভবনের ছবি প্রকাশ করেছে, যা এই অভিযান সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করেছে।
জেরুজালেম পোস্ট দাবি করেছে, ১ জন মাঝারিভাবে আহত হয়েছেন ও অন্যজন সামান্য আঘাত পেয়েছেন। তারা হলেন আইডিএফ-এর ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়ন। আহতদের মাঠপর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে তাদের ইসরায়েলি হাসপাতালে পাঠানো হয়েছে।