আজ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গুলিবর্ষণে কমপক্ষে ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকদের সূত্রে জানা গেছে।
এছাড়া ও উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-ইয়ামান আল-সাঈদ হাসপাতালের কাছে একটি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হন। এছাড়া খান ইউনুস ও গাজা সিটিতে পৃথক গোলাগুলিতে আরও ২ জন প্রাণ হারান।
যুক্তরাষ্ট্র-উত্থাপিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের আলোচনা চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।