দখলদার বসতি স্থাপনকারীরা রামাল্লার উত্তরে অবস্থিত ‘তিরমেসাইয়া’ শহরে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বিস্তীর্ণ কৃষি জমি ও বাগানে আগুন ধরিয়ে দিয়েছে।
বসতি স্থাপনকারীদের হামলায় ইতোমধ্যে হাজার হাজার জলপাই গাছ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং কৃষকদের খামার ও সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছে।
হামলায় প্রায়শই স্থানীয় ফিলিস্তিনি পরিবার ও স্বেচ্ছাসেবকরা গুরুতর আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর সহায়তায় অনেক সময় কৃষকদের নিজেদের জমিতে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাসহ বিশ্ব সম্প্রদায় এই অঞ্চলে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও স্থায়ী দায়মুক্তির বিষয়ে বারবার তীব্র নিন্দা জানালেও কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না।