প্যালেস্টাইন টুডে কর্তৃক প্রকাশিত হামাসের এক আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, চলমান লড়াই এবং ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, আজ গাজায় যা ঘটছে তা হলো ক্ষুধা ও দারিদ্র্যতা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ পতন, পানি ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের ধ্বংস, পরিবেশের অবক্ষয়, শিক্ষা কার্যক্রমের স্থবিরতা এবং শিশু, নারী ও বয়স্কদের ক্রমবর্ধমান দুর্ভোগ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ লাখেরও বেশি ফিলিস্তিনির বিরুদ্ধে আগ্রাসনের হাতিয়ার হিসেবে দখলদার বাহিনীর ক্ষুধা, বঞ্চনা এবং পরিকল্পিত ধ্বংস অব্যাহত রেখেছে ফিলিস্তিন জুড়ে।
হামাস ফিলিস্তিনি ছিটমহলের বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে।