আজ জুলাই মতবিনিময় সভা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের বড় চ্যালেঞ্জ। তিনি সাংস্কৃতিক লড়াই অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, আমরা এখনো জুলাইকে সাধারণ মানুষের কাছে প্রত্যাশিতভাবে পৌঁছে দিতে পারিনি। সাংস্কৃতিক ও সামাজিক পরিসরে জুলাই নিয়ে যথেষ্ট কাজ হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ট্রল ও অপপ্রচারের মুখোমুখি হতে হয়। জুলাইকে সেলিব্রেট করার আগে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখা জরুরি। দেশের প্রশ্নে আমরা যেভাবে এক ছিলাম, ভবিষ্যতেও সেই ঐক্য ধরে রাখতে হবে।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, জুলাই আমার জীবনের একটি অবিস্মরণীয় স্মৃতি। ৫ আগস্ট ফজরের নামাজের পর যখন মাদ্রাসার ছাত্রদের রাজপথে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল আমরা পরাজিত হবো না। জুলাই কারো একার নয়, জুলাই সবার।
রেভুলেশন ওয়াচের আহ্বায়ক সানজিদ হাসান তানভির, জুলাই সংগঠক লাবিব মাহমুদ, PUNAB-এর সেক্রেটারি তানজিমুল ইসলাম, রাষ্ট্র সংলাপ ফোরাম (SDF)-এর সদস্য সচিব আনম আয়াশ এবং বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য, সংলাপ, সাংস্কৃতিক আন্দোলন এবং বিচার ও সংস্কার প্রশ্নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন কাঠামোয় তরুণ ও নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।