এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আজ এক সভায় বলেন, জুলাই শুধু স্মৃতির বিষয় নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের একটি ভিত্তি। এই আন্দোলনে দেশের সবচেয়ে সচেতন ও শিক্ষিত তরুণদের অংশগ্রহণ ছিল। বিদায় হজের ভাষণের বার্তার মতো জুলাইয়ের বার্তাও দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, জুলাইকে কেবল অতীতের একটি ঘটনা হিসেবে ধরে রাখা যাবে না। আগামী দিনের সংগ্রাম ও রাষ্ট্রগঠনের ভিত্তি হিসেবে জুলাইকে ধারণ করতে হবে। ২০২৪ সালের আন্দোলন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন প্রজন্মের যোদ্ধা তৈরি করেছে। বাংলাদেশ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।