যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা আরও প্রসারিত করুন। আমরা জনগণ আপনাদের সাথে আছি। প্রতিটি পদক্ষেপে আপনাদের সাথেই থাকবো।
আমরা দেখতে পাচ্ছি এই বিচার চলাকালীন সময়ে কিছু সুযোগসন্ধানী চক্র জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থ হাসিল করার অপচেষ্টা করছে। দেশপ্রেমিক বাহিনী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই অপরাধী চক্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারণ আমাদের লড়াই কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেই মনস্তত্ত্বের বিরুদ্ধে, যারা জনগণকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শত্রু বানায়।
শুধু সেনাবাহিনী নয়, পুলিশের কাঠামো দুর্বল করা হয়েছে, র্যাবের নামে নিরাপত্তার পরিবর্তে ভয় ছড়ানো হয়েছে। একসময় যে রাষ্ট্রীয় নিরাপত্তা জনগণের গর্ব ছিল, আজ সেটি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গুম, খুন, শাপলা চত্বরের রক্ত, আর জুলাইয়ের নিষ্ঠুর হত্যাযজ্ঞ, এসবের ক্ষত আমরা এখনও বয়ে বেড়াচ্ছি। সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা এই ক্ষত কাটিয়ে ওঠার প্রক্রিয়া শুরু করতে পারবো। পাশাপাশি জনগণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে যে দীর্ঘদিনের দূরত্ব ও অনাস্থা তৈরি হয়েছে, তা আমরা কমিয়ে এনে নতুন পথচলা শুরু করতে পারবো।