ধর্ষণ, অপহরণ এবং ধর্মীয় উস্কানির মাধ্যমে ইসকন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। এজন্য ইসকনকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মঞ্চ-২৪ এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে ফাহিম ফারুকী বলেন, ইসকন এখন কেবল একটি ধর্মীয় সংগঠন নয়, বরং এটি দেশবিরোধী ষড়যন্ত্রের ঘাঁটিতে পরিণত হয়েছে। সম্প্রতি মসজিদের একজন ইমামকে অপহরণ করে নির্যাতনের পর ফেলে রেখে যায় ইসকন সদস্যরা। এমনকি বুয়েটের ঘটনাতেও দেখা গেছে, ইসকনের সদস্যরা টার্গেট করে মুসলিম মেয়েদের ধর্ষণ করছে।
‘৫ আগস্টের পর থেকেই তাদের ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। সেই ধারাবাহিক প্রেক্ষিতে সংগঠনটির এসব পরিকল্পিত কর্মকাণ্ড দেশের শান্তি, ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। এখনই ব্যবস্থা নিয়ে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা রাষ্ট্রের দায়িত্ব’, জানায় মঞ্চ-২৪।
ফাহিম ফারুকী সতর্ক করে বলেন, যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ইসকনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশে ভয়াবহ সংঘাত ডেকে আনবে। ইসলামবিরোধী কার্যকলাপ ও বিদেশি প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং ইসকনের মতো সংগঠনকে আইনের আওতায় আনতে হবে।
মঞ্চ ২৪ জানায়, দেশব্যাপী তারা প্রতিবাদ ও সচেতনতা কর্মসূচির মাধ্যমে ইসকন নিষিদ্ধের দাবি তুলে ধরবে।