ডিসি এর দিকনির্দেশনায় মিরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে মিরপুর-১০ থেকে হোপের গলি পর্যন্ত সড়কের উপর স্থাপিত ভাসমান দোকানসমূহ অপসারণ করা হয়, অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ক্রাইম বিভাগের সম্মিলিত সহায়তায় পথচারী ও যানবাহনের স্বাভাবিক গতিশীলতা নিশ্চিত করা হয়। যার ফলে রাস্তাটি যানজটমুক্ত হয়ে নাগরিকদের চলাচল সহজতর হয়।
✅ জনস্বার্থে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
✅ নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সকলকে অনুরোধ করা যাচ্ছে—রাস্তার উপর অবৈধভাবে দোকান স্থাপন ও যানবাহন পার্কিং থেকে বিরত থাকুন।