ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তরুণ এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজনকে ঘিরে এলাকায় জোরালো নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি,বাড়ি গণসংযোগ, পথসভা, মতবিনিময় ও বিভিন্ন সামাজিক আয়োজনে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের দৃষ্টি ও আস্থা অর্জন করেছেন।
ফুলপুর ও তারাকান্দা উপজেলার ভোটাররা বলছেন
“অনেক দলের অনেক প্রতিনিধিকে দেখেছি; এবার আমরা পরিবর্তন চাই। এই তরুণ প্রার্থীই আমাদের প্রত্যাশার প্রতিচ্ছবি।”
স্থানীয়ভাবে দেখা গেছে, তার প্রচারণার প্রতিটি কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বাজার, হাট, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নেমে এসেছে যেন জনসমর্থনের ঢেউ। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের মধ্যে তার প্রতি সাড়া লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
অনেকে খোলামেলাভাবে মত দিচ্ছেন
“এই আসনে এবার দাঁড়িপাল্লার জয় নিশ্চিত। আমরা আনোয়ার হাসান সুজনকে সংসদে দেখতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষক ও এলাকাবাসী মনে করছেন, প্রচারণার গতি, মানুষের উপস্থিতি ও মাঠের বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে
ময়মনসিংহ-২ আসনে আনোয়ার হাসান সুজন শক্ত অবস্থান তৈরি করেছেন, এবং তার বিজয়ের সম্ভাবনা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
ফুলপুর–তারাকান্দা জুড়ে তার আগমন ও প্রচারণাকে ঘিরে যে গণউচ্ছ্বাস তৈরি হয়েছে, তা স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।