নতুন এ সিনেমার নাম ‘দুর্বার’, আর এতে সজলের নায়িকা হচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। আসছে ১৬ ডিসেম্বর শুরু হবে ‘দুর্বার’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
ইতোমধ্যে ‘দুর্বার’-এর অভিনয়শিল্পীরা রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুরো প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান সজল ও অপু। শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর তাঁদের আনুষ্ঠানিক ফটোশুট হবে।সিনেমার পাশাপাশি ডাবিং শিল্পী হিসেবেও বেশ ব্যস্ত সময় পার করছেন সজল। বর্তমানে তিনি একাধিক বিদেশি সিরিয়ালের ডাবিংয়ের কাজ করছেন, যা করতে পেরে তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন
অন্যদিকে, সম্প্রতি জানা গেছে অপু বিশ্বাস আরেক নতুন সিনেমায় অভিনয় করছেন—বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’। এতে তার নায়ক আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই ‘সিক্রেট’-এর শুটিং শুরু করবেন তিনি।