সোমবার (৮ ডিসেম্বর) নির্মল বায়ু এবং বাসযোগ্য সবুজ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার সেন্টার, ডাকসু, গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং পরিবেশ সংসদ যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
পরিবেশ রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মল চত্বরের সবুজায়ন, শতবর্ষী গাছ চিহ্নিতকরণ, পাখিদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণসহ আমরা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। গত বছরের মতো এবারও নববর্ষ উদযাপন অনুষ্ঠানে আতশবাজি না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ঝরাপাতা প্রজ্বলন বন্ধের ক্ষেত্রেও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক শেখ রাশেদ কামাল অনিক। এসময় বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজারসহ বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ও মালী উপস্থিত ছিলেন।