ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে তৎপর রয়েছে।
ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেলে দ্রুত ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।